সারা দেশ

ফিলিস্তিনে মুসলমানের হত্যার প্রতিবাদে ইসরায়েল বিরুধী বিক্ষোভ মিছিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

 ঢাকার কেরানীগঞ্জে জুমার নামায শেষ হতেই মুসল্লিদের তাকবিরে কেঁপে উঠে রাজপথ। ফিলিস্তিনের মুসলমানের উপর বর্বরচিত হামলা নির্বিচারে হত্যার প্রতিবাদে ইসরাইলদের বিরুদ্ধে রুখে দাড়াতে কেরানীগঞ্জে মসজিদের ইমাম খতিব ও মুসল্লিরা বিক্ষোভ  মিছিল করেছেন।

আজ ২০ অক্টোবর শুক্রবার বাদজুমা দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বিআরটিএর সামনে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নেতৃত্বে সম্মিলিত মুসল্লিদের খিন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে জ¦রহন। এসময় বিক্ষোভ মিছিলকারীদের হাতে ইসরাইল বিরুধী বিভিন্ন প্লে কার্ড হাতে দেখা যায়। তাকবিরে রাজপথ কেঁেপ উঠে। এসময় প্রায় ২/৩ হাজার মুসল্লি এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।

বায়তুন নুর মসজিদের ইমাম ও খতিব আবুল হাসানাত ফরিদীর সমন্বয়ে বক্তব্য রাখেন মুফতি মাওলানা শামসুল হক ,হাসনাবাদ দক্ষিন পাড়া জামে মসজিদের খতিব মমিনুল হক, হাসনাবাদ মাহমুদা খাতুন জামে মসজিদের খতিব মুফতি জহিরুল ইসলাম ফরিদীসহ দক্ষিন কেরানীগঞ্জের থানা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম খতিবরা। এসময় বক্তারা ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিতে ও তাদের ওপর গনহত্যা বন্ধে মুসলিম বিশ^বাসীকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান জানান। পরে বিক্ষোভ মিছিল টি বিআরটিএর সামনে থেকে ইকুরিয়া আন্ডার পাস দিয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিন করে হাসনাবাদ নাজিম উদ্দিন মার্কেটের সামনে গিয়ে ফিলিস্তিনে যুদ্ধে নিহত ও আহত মুসলিমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads