ফটিকছড়িতে বল তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো: অভি

দুর্ঘটনা

ফটিকছড়িতে বল তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২১

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে মো: অভি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে জাপতনগর ইউনিয়নের জাঁপুর লতিফ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু অভি ওই এলাকার প্রবাসী রহিম উল্লাহর ছেলে।

স্থানীয় বাসিন্দা চিকিৎসক শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- শিশুটি বাড়ির সামনে পুকুরে পাশে বল নিয়ে খেলা করছিল। খেলার কোনো এক সময় বলটি পুকুরে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে পুকুরে নামলে সা‍ঁতার না জানায় শিশুটি ডুবে মারা যায়।

এদিকে শিশু অভির এমন মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads