ফকিরহাটে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

ফকিরহাটে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জানুয়ারি, ২০২০

বাগেরহাটের ফকিরহাটে হাতের মেহেদী রং শুকাতে না শুকাতেই গৃহবধু সোনিয়া বেগমের (১৯) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে হোচলা গ্রামে শ্বশুরবাড়ীতে একটি সবেদা গাছের ডালের সঙ্গে গলাই ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের কন্যা সোনিয়ার সঙ্গে গত তিন মাস পূর্বে প্রেমের সম্পর্কের সূত্র ধরে হোচলা গ্রামের জামাল ফরাজীর পুত্র রহিম ফরাজীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

গৃহবধুর শ্বশুরবাড়ীর লোকজনের দাবী, সে রাতের কোনো এক সময় সকলের অজান্তে গাছের ডালের সাথে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে কি কারণে  আত্মহত্যা করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত  জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads