সারা দেশ

ফকিরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

  • ''
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০২৪

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম চত্ত্বরে এসে শেষ হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদের সভাপতিত্বে ্আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিীত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোভা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সাংবাদিক শেখ আছাদুজ্জামান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ভোক্তাদের তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সরকারের করে দেওয়া ভোক্তা সংরক্ষণ আইন সম্পর্কেও তাদের জানতে হবে। ভোক্তারা নিজেরা সচেতন হলেই কেউ আর তাদের ঠকাতে পারবে না।

অনুষ্ঠানে এআরডিও এ কে মাহমুদ, ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমার শীলসহ বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads