ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। অন্যদিকে‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে সংবিধান দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
অন্যদিকে সংবিধান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসাদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, মিল্ক ভিটার ম্যানেজার ডা. মারুফ উজ্জামান, ভৈরব কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্কভিটা) চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।





