প্রয়াত মোহাম্মদ নাসিম স্মরণে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

প্রয়াত মোহাম্মদ নাসিম স্মরণে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন, ২০২০

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের স্মরণে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

মাহফিলের শুরুতেই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কে.এম হোসেন আলী হাসান, এ্যাড: আব্দুর রহমান পিপি, এ্যাড: বিমল কুমার দাস. আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারন সম্পাদক একরামুল হক, জেলা জেলা কৃষকলীগের সভাপতি রফি খন্দকার, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ প্রমুখ। 

এতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রসঙ্গত, ১৩ জুন চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads