সারা দেশ

প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যার অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০২৩

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের দাবীতে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে দুলু নামে এক প্রেমিক। শনিবার সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার আব্দুল আজিজের পুত্র দুলু (১৮)’র সাথে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সর্ম্পক ছিলো। তারা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের। এক পর্যায়ে গত শুক্রবার মধ্যরাতে ওই মেয়ের বাড়িতে বিয়ের দাবীতে যায় দুলু। কিন্তু এসময় বাড়িতে মেয়েকে না পেয়ে আত্মহত্যার চেষ্টায় বিষ পান করে অসুস্থ হয় দুলু। পরে দ্রুত তাকে হাতীবান্ধা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads