প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ সোমবার প্রথম আলোর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়,বেশ কিছুদিন ধরেই আক্রান্ত সাংবাদিক বাসাতেই আইসোলেশনে ছিলেন। সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তার পরিবারের পাশে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার থেকে প্রথম আলো প্রকাশের প্রায় শতভাগ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন।
প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে প্রথম আলো পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।





