প্রথমবার দ্বিতীয় কন্যার ছবি প্রকাশ করলেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গত ২৪ এপ্রিল তার দ্বিতীয় কন্যাসন্তান জন্মের খবর পাওয়া গেলেও এর আগে কোন ছবি প্রকাশ করেননি তিনি। বাংলাদেশের খবরের সকল সদস্যদের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
সম্প্রতি যাত্রা শুরু করা সাকিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিজের পরিবারের সাম্প্রতিক চিত্র সংযুক্ত করেছেন তিনি। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বড় মেয়ে অ্যালাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ে ইররাম হাসানকে তুলে ধরেছেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার।
ভিডিও আকারে সেটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন সাকিব। একই সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তা পোস্ট করেছেন তিনি।
এর ক্যাপশনে নতুন অতিথি সম্পর্কে সাকিব লিখেছেন– আমাদের ছোট্ট পরী, পরিবারের নতুন সদস্য ইররাম হাসানের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি।





