স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নগরীর টাউন হল প্রাঙ্গণে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। আজ শনিবার দুপুরে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু স্বচ্ছল মানুষদের প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, সমাজের অগ্রযাত্রা নিশ্চিত করতে প্রতিবন্ধীদেরকেও এগিয়ে নিতে হবে।
বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২ সপ্তাহব্যাপী আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা তাই করেছি এবং অসহায় বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান ময়মনসিংহকে বাংলার সেরা শহর হিসেবে গড়ে তোলার স্বপ্নদৃষ্টা ও কারিগর মেয়র টিটু। প্যানেল মেয়র’ ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার’ জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব’ পিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নগরির বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন।





