প্রণোদনা বড়লোকদের জন্য, গরীব মানুষ রাস্তায় মরে পড়ে থাকে: রিজভী

ছবি: বাংলাদেশের খবর

রাজনীতি

প্রণোদনা বড়লোকদের জন্য, গরীব মানুষ রাস্তায় মরে পড়ে থাকে: রিজভী

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, গরীব মানুষের জন্য, নিরন্ন মানুষের জন্য সরকারের কোনো ব্যবস্থা নেই। এটা সরকার সংবিধান পরিপন্থী কাজ করছে। একই দেশের মধ্যে যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছে। এরা কারা-এরা গার্মেন্টেস’র মালিক, ব্যাংকের মালিক। যা কিছু হচ্ছে বড়লোকদের জন্য। আর গরীব মানুষ, খেটে খাওয়া মানুষ রাস্তায় মরে পড়ে থাকে।

আজ বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ সব কথা বলেন। এক হাজার ৩০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির একাংশের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, স্বেচ্ছাসেবক দলের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জল প্রমুখ।

করোনা মহামারী সামাল দিতে আওয়ামী লীগ ঐক্য চাচ্ছে না দাবী করে রুহুল কবীর রিজভী আরো বলেন, আমরা বার বার বলেছি, ঐক্যবদ্ধ ভাবে বিপদ সামাল দিতে দিতে হবে। কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি কমিউনিষ্ট পার্টি, কি জাতীয় পার্টি- এই মহামারী এই বিপদে ঐক্যবদ্ধ ভাবে সামাল দেই। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না। সরকার এ কথা শুনছে না। আজকে যাদের বাড়ি বাড়ি সহায়দের বস্তা বস্তা ত্রাণের চাল পাওয়া যাচ্ছে-তা আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। এই জন্যই সরকার ঐক্য চায় না

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads