ব্যবসার খবর

পেঁয়াজের সিন্ডিকেট করেছেন তাদের পিয়াজ এখন পঁচে নষ্ট হবে- সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ মে, ২০২৩

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন,পেঁয়াজ আমদানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশে যারা পেঁয়াজের সিন্ডিকেট করেছেন তাদের পিয়াজ এখন পঁচে নষ্ট হয়ে যাবে। তাই সময় আছে এখনও কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফ আই ভি ডি বি হলরুমে 'সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা" সমীক্ষা শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে মন্ত্রী বলেন,বাংলাদেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে,বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এই বিধান আছে।আর কেউ বাংলাদেশের নির্বাচনে বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে। সুতারাং এখানে ভয়ের কিছু নেই। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদের কোন মুখোমুখি বিবাধ নেই।
মন্ত্রী বলেন,আমাদের দেশ স্বাধীন, আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করব।প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন, প্রত্যেক দেশের আইন ও সংবিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ আছে সারা দুনিয়াতে তারা স্বার্থের বিনিময়ে কাজ করে।
এসময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বাপাউবো ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (পূর্বরিজিয়ন)এস এম শহীদুল ইসলাম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads