সারা দেশ

পূর্বধলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জানুয়ারি, ২০২০

নেত্রকোণার পূর্বধলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ক্যাটারিগিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। যারা উপজেলায় ১ম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। তারা জেলা পর্যায়ে অংশ গ্রহন করতে পারবে।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, ইউআরসি ইনস্ট্রাকটর শেখ মোকসেদা জামান, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া, মোহা. খুরশেদ আলম, রিমু আক্তার, ফাহমিদা ইয়াসমিন, গীতা রানী সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads