নেত্রকোণার পূর্বধলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কিছমত বারেঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রমজান (৪০) ও খলিশাউড় ইউনিয়নের মনারকান্দা গ্রামের তারেক মিয়ার (৪৮) নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রমজান আলী করোনার উপসর্গ নিয়ে গতকাল সোমবার রাতে সাড়ে ৯টায় দিকে মারা গেছেন। সন্দেহভাজন ব্যক্তিদের প্রায় ১ সপ্তাহ ধরে কাশি, জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কনক প্রভা নন্দী, ডা. ওয়াহীদুর রহমান মামুন ও ল্যাব মেডিকেল টেকনোলজিষ্ট খায়রুল ইসলামের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করে। বর্তমানে উপজেলা প্রশাসন নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বাড়িঘর লকডাউন অবস্থায় আছে।





