জাতীয়

পুলিশকে ফের ফুলহাতা শার্ট পরার নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ এপ্রিল, ২০২১

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ সদস্যদের ফের ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন। তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফ হাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

এর আগে গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেয়া হয়েছিল। নির্দেশটি ১৬ মার্চ থেকে কার্যকর হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads