পীরগঞ্জে স্পীকারের শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জে স্পীকারের শীতবস্ত্র বিতরণ

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০১৯

রংপুরের পীরগঞ্জে নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ (পীরগঞ্জ) এ অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ উপলক্ষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 'উপজেলার ১৫টি ইউনিয়নের তিন হাজার অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তৃণমূলের জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার। এ সময় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্পীকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও দিক- নির্দেশনায় জনপ্রতিনিধিরা জনগণের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতার অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম চলছে। তৃনমূলের জনগণ আগের তুলনায় এখন অনেক ভাল জীবনযাপন করছে।

শীত বস্ত্র বিতরণের মাধ্যমে পীরগঞ্জের অসহায় জনগণের শীতের কষ্ট লাঘব হবে উল্লেখ করে তিনি বলেন, এবারের শীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার টি. এম. এ মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো: তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনসহ, সাহিদুল ইসলাম পিন্টুসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads