রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শুক্রবার বিকেলে গণ সংবর্ধনা দেওয়া হবে। পীরগঞ্জবাসীর পক্ষ থেকে দেওয়া এ সংবর্ধনা অনুষ্ঠান হবে স্থানীয় সরকারী শাহ আব্দুর রউফ কলেজ মাঠে।
ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহতের স্মরনে শোক জ্ঞাপন করে গত ২২ ফেব্রুয়ারীর ওই সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
জানা গেছে, জাতীয় সংসদের এ আসন থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিপুল ভোটে ২য় বার সংসদ সদস্য এবং ৩য় বার সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে গত ২২ ফেব্রুয়ারী পীরগঞ্জবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় সরকারী শাহ আব্দুর রউফ কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করে। কিন্তু ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় নিহতের স্মরণে শোক জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
আগামীকাল বিমানযোগে স্পিকার ঢাকা থেকে সৈয়দপুরে এবং সড়কপথে পীরগঞ্জে পৌছাবেন।
কলেজটির পরিচালনা পর্ষদ ও অনুষ্ঠানটির সভাপতি ইউএনও টিএমএ মমিন বলেন, স্পিকারের গণ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।





