পিরোজপুরে চীনা নাগরিক হত্যা, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

অপরাধ

পিরোজপুরে চীনা নাগরিক হত্যা, গ্রেপ্তার ১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ অক্টোবর, ২০২০

পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক মি. লাওফা (৫৮) হত্যাকাণ্ডের মূল আসামি সিরাজ শেখ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
 
এর আগে বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন চায়না নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, হাসপাতালে তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। 

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ঘটনার সময় মি. লাওফা নির্মাণাধীন সেতু সংলগ্ন চায়না কর্মকর্তাদের আবাসিক ব্যারাক থেকে শ্রমিকদের টাকা দেয়ার জন্য বাই সাইকেলে করে সেতুর কাজের স্থলে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads