পাথরের ট্রাকে ধাক্কা, ইটবাহী ট্রাকের ২ শ্রমিক নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাথরের ট্রাকে ধাক্কা, ইটবাহী ট্রাকের ২ শ্রমিক নিহত

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুন, ২০২০

সিরাজগঞ্জের সলঙ্গায় পাথর বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে সৃষ্ট দুর্ঘটনায় ইটবাহী ট্রাকের দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)। আহতরা হলেন, একই এলাকার ইয়াকুব ও সানোয়ার। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান  বলেন, পাঁচলিয়া এলাকায় চলমান একটি পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ইটবোঝাই অপর একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান ইটবোঝাই ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত হন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে জব্দ করলেও এর চালক হেলপার পালিয়ে গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads