পাটুরিয়ায় ফেরি ডুবি, ডুবে যাওয়া চার ট্রাক উদ্ধার

সংগৃহীত ছবি

সারা দেশ

পাটুরিয়ায় ফেরি ডুবি, ডুবে যাওয়া চার ট্রাক উদ্ধার

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০২১

ফেরির ব্যালেন্স ট্যাংকি ছিদ্র অবস্থায় রাজবাড়ীর গোয়ালন্দ দৌরতদিয়া ফেরিঘাট থেকে যানবাহন লোড দিয়ে পাটুরিয়া ৫নং ঘাটের উদ্দ্যেশ্যে রওনা দেয়। পাটুরিয়া ঘাট পন্টুনে পৌঁছানোর ২ মিনিট আগেই উল্টে যায় আমানত শাহ নামের রো রো ফেরিটি। এসময় কাভার্ড ভ্যান ট্রাকসহ ১৪টি যানবাহন ডুবে যায়। এ পর্যন্ত ৪টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে উদ্ধারকারী ডুবুরি দল।

আজ  বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং এখনও পর্যন্ত কেউ নিখোঁজের দাবি নিয়েও আসেনি। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসে ডুবুরি দল বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা শাখার উপ মহাব্যবস্থাপক মো: জিল্লুর রহমান।

জানা গেছে, ফেরির নিচের অংশের ব্যালেন্স ট্যাংকি ছিদ্র অবস্থায় গোয়ালন্দেও দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড দিয়ে ৯ টা ২০ মিনিটে পাটুরিয়া ঘাটের উদ্দ্যেশে রওনা দেয়। ৯টা ৪৫ মিনিটে ফেরিটি পাটুরিয়া ঘাটে পৌছালে আস্তে আস্তে ফেরিটি উল্টে যায়।ফেরির নিচের অংশের ব্যালেন্স ট্যাংকিতে ছিদ্র থাকার কারণে ফেরিটি ব্যালেন্স হারিয়ে ফেলে। একপাশে লোড বেশি থাকায় ফেরিটি উল্টে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা শাখার উপ মহাব্যবস্থাপক মো: জিল্লুর রহমান বলেন, ফেরিটি আগে ছিদ্র ছিলো না। হঠাৎ ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসার আগে ব্যালেন্স ট্যাংকি চেক করেই ফেরি ছাড়া হয়েছে।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ফেরিটির ব্যালেন্স ট্যাংকি আগে থেকেই ছিদ্র ছিল কি না আমি জানি না। এ ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হককে আহব্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads