পাকিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

সংগ‍ৃহীত ছবি

বিদেশ

পাকিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৭ সেপ্টেম্বর, ২০২০

পাকিস্তানের বেলুচিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। সম্মান রক্ষার নামে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের৷ তবে ঐ ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দেশটির পুলিশ জানায়, বেলুচিস্তানে পিটিভির শাহীনা শাহীন নামের ওই সাংবাদিককে নিজ বাড়িতে হত্যা করা হয়।

পুলিশের তদন্ত কর্মকর্তা সিরাজ আহমদ বলেন, নারী সাংবাদিককে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

শাহীনা শাহীন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির একটি টকশোর উপস্থাপক এবং স্থানীয় একটি সাময়িকীর সম্পাদক। সোমবার সন্ধ্যায় তুরবাত এলাকায় তার নিজ বাড়িতে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে পরে তারা চলে যায়। পরে পুলিশ জানতে পেরেছে, ওই দুই ব্যক্তির একজন তার স্বামী নওয়াবজাদা মাহরাব।

পুলিশ কর্মকর্তা সিরাজ জানান, পরিবারের সদস্যরা সন্দেহভাজন হত্যাকারী হিসেবে শাহীনের স্বামীর কথা জানিয়েছেন। ছয় মাস আগে আদালতে তাদের বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সঙ্গেই বাস করছিলেন তিনি।

মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা সিরাজ আহমেদ বলেন, শাহীনের পরিবার এই ঘটনায় তার স্বামী জড়িত থাকার কথা জানিয়েছে৷ একে ‘অনার কিলিং’ হিসেবে সন্দেহ করছেন তারা৷  ছয়মাস আগেই এই দম্পতি ‘কোর্ট ম্যারেজের' মাধ্যমে বিয়ে করেছিলেন৷

এর আগে গত নভেম্বরে লাহোরে আরুজ ইকবাল নামের আরেক সাংবাদিককে খুন করার দায়ে তার স্বামী অভিযুক্ত হয়েছেন৷

অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা পাকিস্তানে প্রায় নিয়মিত ঘটনা৷ দেশটির মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী প্রতিবছর  প্রায় এক হাজার নারী এমন হত্যার শিকার হন৷

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads