কাউখালীতে দৃষ্টি প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। জানা গেছে, বড় বিড়ালজুরী গ্রামে গত বুধবার ঈদের নামাজের পরে প্রতিবন্ধী ইউনুচ আলী হাওলাদার (৫০) একই বাড়ীর ফোরকান হাওলাদারের ছেলে রনি, জমি, সাব্বিরের নিকট পাওনা ১ মণ চাল ও মুদি দোকানের বাকি টাকা চাইতেই ক্ষিপ্ত হয়ে দৃষ্টি প্রতিবন্ধী ইউনুচের উপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী মনোয়ারা বেগম এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করে। তাদেরকে আহত অবস্থায় কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে স্বামী প্রতিবন্ধী ইউনুচ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং স্ত্রী প্রাথমিক চিকিৎসা নেয়।
এ বিষয়ে এ এস আই জগদীশ জানায়, এ নিয়ে অভিযোগ পাওয়া গেছে।





