সারা দেশ

পরকীয়ায় আসক্ত প্রবাসীর স্ত্রীকে ঘর ছাড়া করল যুবক

  • ''
  • প্রকাশিত ২৮ জুন, ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে 'পরকীয়ায় আসক্ত' হয়ে স্বামীর বাড়ী থেকে শুভ নামের এক যুবকের সাথে চলে যাওয়ার অভিযোগ রয়েছে প্রবাসীর স্ত্রী সুমাইয়া আক্তার শ্রাবণীর বিরুদ্ধে। এ ঘটনায় ৪ জনে বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন শ্বশুর সেলিম। লক্ষ্মীপুর সদর উপজেলার সমসেরাবাদ গ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ সেলিম।

২৮ জুন শুক্রবার ভুক্তভোগী ও থানায় অভিযোগ সূত্রে জানাযায়, সেলিমের ছেলে ইয়াছিন আরাফাতের সাথে ৫ বছর আগে সুমাইয়া আক্তার শ্রাবণীর বিয়ে হয়। তিনি লক্ষ্মীপুর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে। তাদের ১টি পুত্র সন্তান আছে। ইয়াছিন কর্মের উদ্দেশ্যে প্রবাসে থাকার সুবাদে আগে থেকে শুভূ'র সাথে পরকীয়া লিপ্ত হওয়া সুমাইয়া ২৪ জুন সকালে বাসা থেকে বের হয়ে শুভু'র সাথে চলে যায়। রাত সাড়ে ১১টায় বাসায় ফিরলে ইয়াছিনের বাবা সেলিম সুমাইয়াকে জিজ্ঞাসা করলে সে উত্তেজিত হয়ে ইয়াছিন সহ তার বাবা-মাকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে ঘরে থাকা দা-বটি নিয়ে শ্বশুর-শ্বাশুড়ীকে হত্যার জন্য গায়ের দিকে আক্রমানাত্মক ভঙ্গীতে  আসলে নিরুপায়  হয়ে ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগী নিলে পুলিশ ঘটনার স্থলে এসে তাদেরকে উদ্ধার করে। ওই ঘটনার পরদিন ২৫ জুলাই সুমাইয়া তার বাবা-মা কে খবর দেয়। তারা এসে ইয়াছিনের বাবা-মায়ের সাথে বাকবিতান্ড লেগে যায়। এক পর্যায়ে সুমাইয়া তার বাবা-মাসহ অজ্ঞাতনামা কয়েকজন লোক এসে সেলিমের বাসার বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে দেড় লাখ টাকার ক্ষতি করে।

এ ঘটনায় ২৫ জুন মঙ্গলবার সেলিম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, সুমাইয়া আক্তার শ্রাবণী, আজিজের ছেলে শুভ, সাহাবুদ্দিনের স্ত্রী স্মৃতি ও তার স্বামী সাহাবুদ্দিন।

এ দিকে শুভ তার বক্তব্যে জানান, সুমাইয়াকে নিয়ে তিনি ঘুরতে বের হয়েছে। পরে রাতে তার শ্বশুড়ের বাসায় চলে গেছে। সুমাইয়ার সাথে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন তিনি।

লক্ষ্মীপুর সদর থানার এস আই তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads