রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। আজ শুক্রবার পাবনা কাজির হাট এলাকার জেলে পরান হলদারের জালে পাঙ্গাস মাছটি ধরা পড়ে।
জেলে পরান হলদার পাঙ্গাস মাছটি শুক্রবার ভোরে দৌলতদিয়া বাজারে দুলাল মন্ডলের আড়ৎতে নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী চান্দু মিয়া জানান, অনেকদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়ৎত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে বড় আকৃতির পাঙ্গাস মাছটি সর্বোচ্চ দাম দিয়ে কিনে নেই। পরে মাছটি ঢাকার একজনের কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকায় বিক্রি করেছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, এত বড় পাঙ্গাস মাছ সব সময় নদীতে পাওয়া যায় না মাঝে মধ্যে দুই একটি বড় মাছ পাওয়া যায় মাছটি সংখ্যায় অনেক কম। মাছটি যে পেয়েছে তার ভাগ্য টা অনেক ভালো। এ ধরনের মাছ খুবই সুস্বাদু।





