পটুয়াখালীর বাসিন্দা ছাড়া লঞ্চযাত্রীদের শহরে প্রবেশ নিষেধ

প্রতীকী ছবি

সারা দেশ

পটুয়াখালীর বাসিন্দা ছাড়া লঞ্চযাত্রীদের শহরে প্রবেশ নিষেধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ মার্চ, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণরোধে ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চে আগত যাত্রীদের মধ্যে পটুয়াখালীর স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কাউকে জেলায় প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। 

অন্য জেলার নাগরিকরা এলে বিকেলে একই লঞ্চে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে।

বুধবার (১৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, পটুয়াখালীতে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে জেলায় এ পর্যন্ত হোম কোয়ারান্টাইনে ২৩ জনকে রাখা হয়েছে। এছাড়াও নিয়ম মেনে হোম কোয়ারান্টাইনে না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। 

পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী লঞ্চ টার্মিনালের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা পুলিশের সহযোগিতায় আগামীকাল ২০ মার্চ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads