পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বাংলাদেশের মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনকে স্মরণীয় করার লক্ষ্যে বিজিবি-বিএসএফের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে।
এ সময় এক আনন্দ ঘন পরিবেশে সৃষ্টি হয়। দু দেশের সাধারণ নাগরিকরা অনুষ্ঠানটি উপভোগ করেন। দু’দেশের নাগরিকরা এরকম অনুষ্ঠান করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা জানান, এতে করে দু দেশের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরালো হলো।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার (অতিরিক্ত মহাপরিচালক) বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর বিগ্রেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি এবং আইজি বিএসএফ, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, রাভি গান্ধি।
এছাড়াও অনুষ্ঠানে বিজিবি এর কর্নেল এস এম আজাদ, এসইউপি, সেক্টর কমান্ডার সদর, সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও, লেঃকর্নেল মোঃগোলাম ফজলে রাব্বি, বিজিবিএম,পিএসসি, অধিনায়ক, পঞ্চগড় ব্যাটালিয়ন(১৮ বিজিবি) ও বিএসএফ এর ডিআইজি, শিলিগুড়ি সেক্টর শ্রী পরশু রাম, ডিআইজি, কিষাণগঞ্জ সেক্টর, এম,আর মজুমদার,কমান্ড্যান্ট,১৭৬ব্যাটা লিয়ন বিএসএফ,এস,এস সিরোহীসহ বিজিবি-বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।
আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স-প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।এ সময় বিজিবি -বিএসএফ প্যারেড কন্টিজেন্ট চমকপ্রদ ও মনমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন,দু দেশের নাগরিক গণ করতালির মাধ্যমে প্যারেডে অংশগ্রহন কারিদের উৎসাহ যোগান। পরিশেষে বিজিবি -বিএসএফ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।





