সারা দেশ

পঞ্চগড়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ অক্টোবর, ২০২৩

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় মিছিলটি জেলার এমআর কলেজ রোড হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, আবু মোঃ নোমান হাসান (সভাপতি, পঞ্চগড় জেলা ছাত্রলীগ); জাহিদ হাসান জনি (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পঞ্চগড় জেলা ছাত্রলীগ); সাদিকুর রহমান সাদিক (সাবেক সদস্য, মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্রলীগ, পঞ্চগড়)।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াত হরতাল-অবরোধের নামে পুনরায় তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এছাড়াও পঞ্চগড় জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহতের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads