সারা দেশ

পঞ্চগড় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপিত

  • ''
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি,পঞ্চগড়:

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের বোদায় ‘‘ উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’’  এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয় ।

 শনিবার সকালে শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশার নেতৃত্বে  উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু মুর‌্যল  চত্বরে  এসে শেষ হয় । র‌্যালী শেষে বোদা-পঞ্চগড় মহাসড়কে  মানববন্ধন  ও  মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক(অবঃ) প্রবীর চন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা  ।

 বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা ভাইস চেয়ারম্যান মখলেছুর রহমান জিল্লু,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষীরাণী বর্মন, বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আনিসুজ্জামান প্রামানিক নতুন, বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ¦ মো.সোলেমান আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সূচনা সংস্থার প্রধান নির্বাহী সফিকুল আলম, দৃষ্টিদান সংস্থার মনোরঞ্জন সরকার, পল্লী সাহিত্য সংস্থার হারুন অর রশিদ ও বোদা সরকারী মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.জামিউল হক,মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক লাইলী আক্তার,শিক্ষার্থী সুবর্ণা ও  বিনতা রাণী প্রমুখ । এতে শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিক,সূচনা ও দৃষ্টিদান সংস্থার কর্মকর্তা-কমীবৃন্দ,সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ সহ সততা সংঘের  সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads