নড়াইলকে মডেল জেলা গড়তে সবার সহযোগিতা চাইলেন মাশরাফি

নড়াইল ২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা এমপি নির্বাচিত হবার পর প্রথমবারের মতো জেলা কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নড়াইলকে মডেল জেলা গড়তে সবার সহযোগিতা চাইলেন মাশরাফি

  • এস এম হালিম মন্টু, নড়াইল
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

নড়াইল জেলার পদস্থ কর্মকর্তাদের সাথে নড়াইল-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা প্রথমবারের মতবিনিময় সভা করলেন। আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা। সভায় অংশগ্রহন করেন পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), স্থানীয় সরকারর বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান,নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নড়াইল গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, নড়াইল এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী বিধান সমদ্দার প্রমুখ। এ সময় নড়াইলের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এ সময় নড়াইলকে মডেল জেলা , মাদকমুক্ত, উন্নত এবং সুন্দর বাসযোগ্য জেলা গড়তে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি নড়াইলের উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads