নৌখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ের মেঘনাঘাটে জাহাজ নির্মান প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে ৪৫টি টার্মিনাল পল্টুন নির্মাণ কাজের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

নৌখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০১৯

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে গত ১০ বছরে নৌ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত চ্যালেঞ্জ ছিল সবগুলো সফলভাবে মোকাবেলা ও প্রতিবন্ধকতা দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন।

আজ রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে জাহাজ নির্মান প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে ৪৫টি টার্মিনাল পল্টুন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠার কারণে আজকে দেশে গণতান্ত্রিক আবহাওয়ায় ব্যবসা বান্ধব পরিবেশ বিরাজ করছে। সমগ্র বিশ্বেই বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ২০তম অবস্থানে রয়েছে। আগামী দিনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার চালিকাশক্তি হবে। বাংলাদেশকে কেউ পেছনের দিকে টেনে ধরতে পারে নাই ভবিষ্যতেও পারবেনা। এর অন্যতম উদাহরণ হচ্ছে পদ্মা সেতু যার সঙ্গে থাকতে না পেরে এখন বিশ্বব্যাংকও দুঃখ প্রকাশ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন বিশ্বব্যাংক নয় বাংলাদেশের জনগণই পারে পদ্মা সেতু নির্মাণ করতে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ৪৫টি টার্মিনাল পল্টুন নির্মাণের কার্যাদেশ বাস্তবায়ন করবে আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ লিমিটেড (এএসএসএল)। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে পল্টুন সরবরাহ করবে আনন্দ শিপইয়ার্ড। এ কাজের জন্য আনন্দ শিপইয়ার্ডকে ৯৭ কোটি ৬০ লাখ টাকা দিবে বিআইডব্লিউটিএ। ঢাকার সদরঘাট, পাগলা, মিরকাদিম, নারায়ণগঞ্জ, ফতুল্লাসহ দেশের বিভিন্ন বন্দরে এসব পল্টুন স্থাপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ আব্দুস সামাদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম, আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার প্রমূখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads