নোয়াখালী এডিসি হলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান নোমান হোসেন প্রিন্স

ফাইল ছবি

সারা দেশ

নোয়াখালী এডিসি হলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান নোমান হোসেন প্রিন্স

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুলাই, ২০২০

নোয়াখালীর অতিরিক্তি জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান মো. নোমান হোসেন প্রিন্স। জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে, তিনি চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্বরত ছিলেন। শনিবার(১৮ জুলাই) তিনি নিজের ফেসবুকে এ তথ্য শেয়ারের পর তার জেলা লক্ষ্মীপুরের বাসিন্দারা তাকে অভিনন্দন জানান।

মো: নোমান হোসেন প্রিন্সের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের রহিমপুর গ্রামে।

উজ্জ্বল নোমান হোসেন প্রিন্স এর আগে কক্সবাজার এবং বান্দরবান জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্বপালন করেন।

কক্সবাজার জেলায় থাকাকালীন সময়ে তিনি কক্সবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুরস্কার পান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads