অপরাধ

নোয়াখালীর সুবর্ণচরে ১হাজার ৬শত ৫০ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা ইয়াবা কারবারিকে আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ নভেম্বর, ২০২২

নোয়াখালীর সুবর্ণচরে ১হাজার ৬শত ৫০পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা ইয়াবা কারবারিকে আটক করেছে চরজব্বার থানা পুলিশ। এদের মধ্যে এক নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এসময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার ভোর সোয়া চারটার দিকে সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ভূইঁয়ার হাট কলোনী রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বদিউল আলমের ছেলে মো রফিক (৩৮),মৃত আবদুর শুক্কর এর স্ত্রী সেতারা বেগম(৫০) ও আবদুল করিম এর ছেলে নুর কবির(২৫)।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভূঁইয়ার হাট কলোনি রাস্তার মাথায় অভিযান চালায় পুলিশ। এসময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা এক নারী ও দুই পুরুষকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১৬৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গারা বিভিন্ন সময় কক্সবাজার থেকে ইয়াবা এনে স্থানীয় কারবারিদের সহযোগিতায় নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে বিচারিক আদালতে প্রেরণ করা হবে।

 

মুজাহিদুল ইসলাম সোহেল
সুবর্ণচর নোয়াখালী
০১৭১৭৩০১৪৬১
১৯-১১-২০২২ 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads