নোয়াখালীতে আজ প্রথম করোনা রোগী শনাক্ত

সংগৃহীত ছবি

সারা দেশ

নোয়াখালীতে আজ প্রথম করোনা রোগী শনাক্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২০

নোয়াখালী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে জ্বর-শ্বাসকষ্টে মৃত্যু ইতালি প্রবাসী মোরশেদ আলমের (৪৫) মৃতদেহ থেকে সংগৃহীত নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

প্রবাসী ও তার পরিবার বিষয়টি গোপন রেখে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ায় এবং বর্তমানে তার করোনা পজেটিভ আসায় এলাকার লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। করোনা শনাক্ত হওয়ায় নিহত প্রবাসীর বাড়ীটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন এবং একই সাথে ওই বাড়ীর ২৯ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে পুরো সোনাপুর ইউনিয়নকে বিশেষ লকডাউনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

শনিবার দুপুর ১টায় জেলা সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহতের মৃতদেহ থেকে নমুনা করা হয়। পরে শনিবার আইইডিসিআর থেকে জানানো হয়েছে যে, তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads