নূর হোসেনের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

রাজনীতি

নূর হোসেনের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ নভেম্বর, ২০২১

স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। আজ বুধবার (১০ নভেম্বর) সকালে গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কয়ারে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মহানগরসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের  সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন,‘ আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads