সারা দেশ

নীলফামারীর কিশোরগঞ্জে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

  • ''
  • প্রকাশিত ৩০ অক্টোবর, ২০২৩

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর ২০২৩) ৬ষ্ঠ পর্যায়ে দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রিয়ভাবে উদ্বোধন অনুষ্ঠানটি স্থানীয় উপজেলা প্রশাসন বড় পর্দায় প্রর্দশন করেন। কেন্দ্রিয়ভাবে উদ্বোধন অনুষ্ঠান শেষে স্থানীয়ভাবে কিশোরগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উন্মোচন করা হয়।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয়ভাবে কিশোরগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট ও উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন বাবুল, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইমাম-মোয়াজ্জেনগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশিল সমাজের ব্যক্তিবর্গ, গন্যমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়- মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে অজুর জন্য পৃথক জায়গা ও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা, পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের সুবিধাও রয়েছে। এছাড়া রয়েছে হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ, গবেষণা কেন্দ্র, ইসলামী গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য সম্মেলন কক্ষ, ইসলামিক দাওয়াহ, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা।
দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে আজ সোমবার (৩০ অক্টোবর ২০২৩) ৬ষ্ঠ পর্যায়ে কিশোরগঞ্জ উপজেলাসহ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। ৬ষ্ঠ পর্যায়ের ৫০ টিসহ মোট ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads