সারা দেশ

নীলফামারীতে ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

  • ''
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শিক্ষকের প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার চেয়ে, শনিবার (২৭ জুলাই) জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী পরশমণি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা।

অভিযোগে জানাযায়, জন্মনিবন্ধনের ভুল সংশোধনের জন্য মানষীকে (ছদ্মনাম) তার দাদুবাড়ী থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডে নিয়ে যাওয়ার কথা বলে, দিনাজপুর জেলার কান্তজিউর মন্দিরে নিয়ে যায়, ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঋষিকেষ রায়। পরে ভুক্তভোগী ওই ছাত্রীকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে বলেন তিনি। সে মন্দিরে ঢুকতে না চাইলে, তাকে জোরজবরদস্তি করেন অভিযুক্ত ঋষিকেষ রায়।

এছাড়াও ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়ে তার দাদুর বাড়ির সামনে রেখে চলে যায় অভিযুক্ত শিক্ষক। পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি তার মা-বাবাকে জানায়।

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ঋষিকেষ রায়ের শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবকসহ ভুক্তভোগীর পরিবার।

মানববন্ধনে বক্তারা ঋষিকেষ রায়ের বিচার চেয়ে বলেন,‘একজন বাবা তার সন্তানকে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে নিরাপদ ভেবেই বিদ্যালয়ে পাঠান। কিন্তু শিক্ষক যখন এমন চরিত্রের অধিকারী হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীই নিরাপদ নয়। আমরা এরকম চরিত্রহীন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বক্তারা অচিরেই তার গ্রেফতারসহ আইনের আওতায় আনার হুমকি দেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads