নিখোঁজ এর ৭দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মিলেনি সদ্য বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ পাওয়া মোঃ জাহিদ হোসেনের (২১)। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামের কৃষক আবুল কালাম এর তিন সন্তানের ছোট ছেলে জাহিদ। পুলিশের উদ্ধার তৎপরতা নিয়ে আশাহত স্থানীয় সাধারন মানুষ।
এ ঘটনায় ২ই ফেব্রুয়ারী গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হলেও জাহিদের কোন হদিস করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজের ৭দিন পার হওয়ায় জাহিদের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে ক্ষুব্ধ জনতা।
আজ রোববার সকাল ১০টার দিকে জামালদী-হোসেন্দী সড়কের নেয়ামত শুকরিয়া শপিং কমপ্লেক্সের সামনে স্থানীয় জনতা ও জাহিদের পরিবারের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত ৩১শে জানুয়ারী রোজ সোমবার সকাল ৬টায় প্রতিদিনের মত সেনা বাহিনীর ট্রেনিং এর পূর্ব প্রস্তুতির জন্য বাসা থেকে এক্সসাইজ(ব্যায়াম/হাঁটার) উদ্দেশ্যে বের হয়। তাঁরপর থেকে সে নিখোঁজ, সাড়াদিন খোঁজাখুঁজির পর গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে জাহিদ এর পরিবার। কিন্তু আজ ৭দিন অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু কোথাও তার খোঁজ পায়নি হতদরিদ্র এই কৃষক পরিবারটি পুলিশও দিতে পারেনি কোন সন্ধান।
এর মধ্যে গত ৪ ফেব্রুয়ারি সদ্য নিয়োগ প্রাপ্ত সেনা সদস্য মোঃ জাহিদ হোসেন (২১) বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার কথা ছিলো। ছেলের সন্ধান না পেয়ে নাওয়া-খাওয়া ভুলে গিয়ে এখন পাগল প্রায়।
সন্তানকে না পেয়ে পাগলপ্রায় বাবা আবুল কালাম বললেন, আমার ছেলে ৪ ফেব্রুয়ারি সদ্য নিয়োগ প্রাপ্ত সেনা সদস্য মোঃ জাহিদ হোসেন(২১) বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার কথা ছিলো, সাত দিন ধরে তাকে পাচ্ছি না। যেখানে যেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু পাইনি। আমি জানিনা সে বেঁচে আছে না মরে গেছে। মরে গেলেও আমি নিশ্চিত হতে চাই সে মরে গেছে। আর যদি সে বেঁচে থাকে, আর আমার ছেলেকে যদি কেউ দেখেন, তাহলে আমাকে জানানোর অনুরোধ করছি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন জানান, অভিযোগের ভিত্তিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।





