কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে যাওয়ার সময় নরসিংদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় মাসুদুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার সকালে জেলার শিবপুর উপজেলার পচাঁরবাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মাসুদুর রহমান (৩৫) নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট বিনাইচর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে শনিবার ভোরে নারায়নগঞ্জের আড়াইহাজার থেকে নিহত মাসুদুরসহ তারা ১০ বন্ধু পাঁচটি মোটর সাইকেল করে রওনা দেন।
মোটরসাইকেলগুলো সকালে শিবপুরের পঁচারবাড়ি এলাকায় পৌছালে এক পথচারীকে বাঁচাতে গিয়েসামনের মোটরসাইকেলটি পড়ে যায়। পরে ছিটকে রাস্তায় পড়ে মোটরসাইকেল আরোহী মাসুদুর। একই সময় বিপরীত দিক থেকে আসা ইটাখোলামুখি একটি বাসের চাকা মোটরসাইকেল আরোহী মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে নিহত হয় মাসুদুর।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক অরুণ কুমার বসাক বলেন, নিহত মাসুদুর রহমানসহ তার বন্ধুরা কিশোরগঞ্জের নিকলী মিঠামইন আনন্দ ভ্রমণ করতে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য আইনি প্রক্রিয়া চলছে।





