সারা দেশ

নারী ও শিশু উন্নয়ন শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অক্টোবর, ২০২১

মানিকগঞ্জে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহায়তায় কর্মশালার আয়োজন করেন মানিকগঞ্জ জেলা তথ্য অফিস।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা নূর মোহাম্মদ সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও শিশু উন্নয়ন পরিচালনাকারী সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধিগন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads