সারা দেশ

নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

  • মোঃ লুৎফর রহমান, হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ৭ মার্চ, ২০২২

দিনাজপুরের হিলিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ।

আজ সোমবার সকাল সাড়ে ৯ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ, পানামা পোর্ট, উপজেলা সেচ্ছাসেবকলীগ, বিভিন্ন স্কুল ও কলেজ । পরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাই চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক ও ১০ শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিন অর্পাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ভাষণ, আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন স্কুল কলেজ এর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads