সারা দেশ

নড়াইলে এই প্রথম ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের পৈত্রিক ভিটায়

নানা আয়োজন পালিত হলো নীহার রঞ্জনের ১১৩ জন্মবার্ষিকী

  • ''
  • প্রকাশিত ৬ জুন, ২০২৪

এস এম হালিম মন্টু,নড়াইল প্রতিনিধি:

এবাই প্রথম প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র কাহিনীকার ও চিকিৎসক নীহাররঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষির্কী পালিত হলো। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল নিহাররঞ্জন গুপ্ত ১৯১১ সালের ৬ জুন পিতা সত্যরঞ্জন গুপ্তের কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম লবঙ্গলতা দেবী। দিনটি পালন উপলক্ষে নিহাররঞ্জন গুপ্তের পৈত্রিক বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনায় এই প্রথম বারের মতো জেলা প্রশাসনের সহযোগিতায় ডা: নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশন এবং নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের আয়োজনে দিন ব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছিল।

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্দান বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শরীফ আশরাফুজ্জামান, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ডীন, জীবন কৃষ্ণ সাহা, নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল হক,লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফয়জুল হক রোম, চারণকবি (অধ্যক্ষ) রওশন আলী । বক্তব্য রাখেন আলহাজ¦ মশিউর রহমান মেয়র লোহাগড়া পৌরসভা, মোঃ গোলাম কবীর বীরমুক্তিযোদ্ধা,অনিন্দ্য সরকার অধ্যক্ষ ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, সুজন রহমান, কর্মকর্তা নিহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশন, স্বগত বক্ত্য রাখেন নিহাররঞ্জন ফাউন্ডেশনের কর্মকর্তা এস এম আকরাম শাহীদ চুন্নু।

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম ইতনায়। প্রায় ১ একর ২০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত তাঁর নীহাররঞ্জন গুপ্তের পৈত্রিক বাড়িটি যাদুঘর হিসেবে ঘোষণা করেছে সাংস্কৃতিক মন্ত্রণালয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা , লেখকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। বিকালে নীহাররঞ্জন গুপ্তের জীবন ও কর্মের ওপর সেমিনার, নীহাররঞ্জন সড়ক উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্বার বিতরণ ও কবিগানের আসর।

চিকিৎসক হিসেবে অতি কর্মচঞ্চল জীবনযাপনের মধ্যেও নীহাররঞ্জন রেখে গেছেন অসংখ্য সাহিত্যধর্মী সৃষ্টি, যা আপন সত্তায় ভাস্বর হয়ে থাকবে চিরকাল। প্রখ্যাত ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্ত ১৯৮৬ সালের ২০ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads