নাঙ্গলকোটে পুড়ে গেছে শিক্ষকের বসত ঘর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নাঙ্গলকোটে পুড়ে গেছে শিক্ষকের বসত ঘর

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০২০

কুমিল্লার নাঙ্গলকোটে আগুনে পুড়ে এক শিক্ষকের বসত ঘর, নগদ টাকাসহ মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।

গত বুধবার রাতে পৌরসদরের খানাপাড়া গ্রামের ও খান্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার আলম বাদলের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়, শিক্ষক সরওয়ার আলম বাদল নতুন বাড়ি নির্মাণ করে আসছে। ওই বাড়ির মালামাল রাখার জন্য তিনি একটা দৌচালা টিনসেডের ঘর নির্মাণ করেন। টিনসেডের ঘরটিতে তিনি নতুন বিল্ডিংয়ের জন্য সিমেন্ট, ইলেকট্রিকের তার, পাইপ পিটারের যাবতীয় মালামাল রাখছেন। বুধবার রাতে ভাত খাওয়ার জন্য পুরান বাড়ীতে বসলে লোকজন চিৎকার দিলে নতুন বাড়ীতে এসে দেখে আগুন জ্বলতেছে তার বসত ঘরটি। এতে ঘরে থাক নগদ ৪৯ হাজার টাকা, একটি মোটরসাইকেল সহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ওই ওয়ার্ডের কাউন্সিলর হাজী নিজাম উদ্দিন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads