নরসিংদীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাবেক ছাত্রলীগের নেতার বাড়িতে হামলা

নরসিংদীতে মাদক ব্যবসায় বাধা সাবেক ছাত্রলীগের সভাপতি রানা আকবর মোল্লার বাড়িতে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নরসিংদীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাবেক ছাত্রলীগের নেতার বাড়িতে হামলা

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জানুয়ারি, ২০১৯

নরসিংদীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রানা আকবর মোল্লার কাউরিয়া পাড়ার বাড়িতে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ীদের ভয়ে এখন এলাকা ছাড়া ছাত্রলীগ নেতার পরিবার। তাদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ নেতার পরিবার।

আজ রোববার দুপুরে এলাকাবাসীর ব্যানারে নরসিংদী শহরের বেলিন্ডা রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা জানায়,মাদক ব্যবসায় বাধা দেয়ায় গত ২৩ জানুয়ারী বুধবার দুপুরে কাউরিয়া পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী খান আলামিন ও কসাই বাবুর নেতৃত্বে ১০ ধেকে ১২ জন সন্ত্রাসী অস্ত্র সস্ত্র নিয়ে তার বাড়িতে হামালা চালায়। ওই সময় বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এলাকায় আতঙ্কসৃষ্টি করতে পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করা হয়। এ ঘটনায় রানা বাদি হয়ে নরসিংদী মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো কয়েক জনের নামে মামলা দায়ের করেন।

তিনি অভিযোগ করে বলেন, মামলা হলেও পুলিশ আসামী ধরছেনা। উল্টো নিরীহ গ্রামবাসীকে হয়রানী করছে। এ থেকে পরিত্রানের জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন তিনি। এ সময় এলাকাবাসী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করে আদালতে রিমান্ড চাওয়া হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশ কাউকে হয়রানী করছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads