সারা দেশ

নরসিংদী সরকারী কলেজে বসন্তবরণ অনুষ্ঠান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সরকারী কলেজ মাঠে মঙ্গলবার বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ বসন্তবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নরসিংদী সরকারী কলেজ আয়োজিত বসন্তবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়া। সাথে ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন ভূঞা, শিক্ষক পরিষদ এর সম্পাদক আবদুল হালিম ভূইয়া, উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষকগণ ও সকল ছাত্র—ছাত্রী। প্রধান অতিথি উদ্বোধনী পর্ব শেষ করার সাথে সাথেই শুরু হয় সংগিতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষক ও ছাত্র—ছাত্রীরা। সকাল ১০টা থেকে শুরু করে এ সংগীতানুষ্ঠান বিকাল পর্যন্ত চলে।
প্রধান অতিথি প্রফেসর মোস্তাক আহমেদ উদ্বোধনী পর্বে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের প্রয়োজন রয়েছে। কাজেই এবসন্তবরণ ্অনুষ্ঠানের আয়োজন। প্রকৃতি আজ নতুনরূপে সেজেছে। গাছে ফুটেছে পলাশ শিমুল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads