নবীনগরে লেনদেনের টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

সারা দেশ

নবীনগরে লেনদেনের টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১

  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ মার্চ, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অর্থ লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।

গতকাল বৃহষ্পতিবার উপজেলার গোসাইপুর মাছ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বৃহষ্পতিবার বিকালে টাকা লেনদেনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ: হেকিম সাথে তাজুল ইসলামের ঝগড়া হয়। এসময় তাজুল ইসলামের লোকজন আ: হেকিমের উপর হামলা চালায়। স্থানীয়রা আহত অবস্থায় আ: হেকিমকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বৃহষ্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল হেকিম উপজেলার মেরাতলী গ্রামের ছন্দু মিয়ার ছেলে। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

এলাকাবাসির অভিযোগ, তাস খেলা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।

ওসি রণোজিত রায় বলেন, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads