সারা দেশ

নবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০২২

“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোসলেমা পারভীন, বেসরকারী সংস্থা অপারেশনের প্রতিনিধি পাতরাস মুর্মু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরে সেখানে অপারেশন জেনারেশন সংস্থার অর্থায়নে বিভিন্ন উপহার সামগ্রী উপস্থিত প্রতিবন্ধি শিশু কিশোরদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads