নওগাঁ প্রতিনিধি:
নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৬ এপ্রিল সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ, পরিবেশ আন্দোলন বাপা ও গ্রিন ভয়েসের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এমএম রাসেল, পরিবেশ আন্দোলন বাপার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে উদ্ভিদ ও ধানসুরা বিলের পদ্মফুল ধ্বংস এবং বিভিন্ন নদী, খাল-বিল প্রতিনিয়ত দঘল করা হচ্ছে। এতে করে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই দ্রুত জীববৈচিত্র্য রক্ষারসহ নদী, খাল-বিল দখল ও দূষণ বন্ধের আহ্বান জানান বক্তারা।





