নদীতে সাতার কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

নদীতে সাতার কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ফেব্রুয়ারি, ২০২১

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে সাঁতার কাটতে নেমে ফরহাদ হোসেন উদয় (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নদীর শৌলা পয়েন্টে ঘটে এ ঘটনা।

মুজাহিদুল ইসলাম নামে নিহতের এক স্বজন জানায়, চাকরির সুবাদে ঢাকায় স্বপরিবারে বসবাসকারী উপজেলার শৌলা গ্রামের দলিল উদ্দিন ধলুর একমাত্র ছেলে গার্মেন্ট ব্যাবসায়ি ফরাহাকে প্রায় মাস তিনেক আগে ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় বিয়ে করান। গত রোববার প্রথমবারের মতো নববধুকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসে সে। দুপুরের দিকে গোসল করতে গিয়ে স্ত্রীকে নদীর পাড়ে দাঁড় করিয়ে বন্ধুবান্ধব নিয়ে সাতার কাটার সময় ডুবে যায় সে। স্থানীয় জেলেদের চেস্টায় প্রায় ঘন্টা দেড়েক পরে লাশ উদ্ধার হয় তার।

বিষয়টি খুবই দুঃখজনক উল্লেখ করে ঘটনার সত্যতা স্বীকার করেছেন কালাইয়া ইউপির চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads