সারা দেশ

নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল প্রায় ১৫ হাজার পরিবার

  • ''
  • প্রকাশিত ৮ এপ্রিল, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসাবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার উপজলার বড়গাছা, একডালা, মিরাট ও কালীগ্রাম ইউনিয়ন পরিষদর ভিজিএফ’র সুবিধাভোগীদের মাঝে চালগুলো বিতরণ করা হয়।

একডালা ইউনিয়ন পরিষদে চাল বিতরণের উদ্বাধন করেন একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। এ সময়  উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু মুসা, একডালা ইউপি সচিব সেলিনা আক্তার বানু ও একডালা ইউপি সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার চারটি ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষ এ বছর বিনামূল্যে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৫ হাজার পরিবারর মাঝে ১০ কেজি করে মোট ১৪. ৫৬ মেট্রিকটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads