এম এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় অপহরণের ৯০ দিনেও স্কুলছাত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। অপহরণকারীরা উল্টো ছাত্রীর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে পরিবার অভিযোগ করেছে। মামলার বিবরণ থেকে ও এলাকাবাসীর কাছে জানা যায়, উপজেলার চকগোপাল এলাকার দরিদ্র কৃষকের মেয়ে ১০ শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের আলম কবিরাজের শালক সজিব (২০) প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে সজিবের সঙ্গে মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য তাঁর বোন জামাই মেয়ের বাবাকে চাপ দেন। কিন্তু তিনি বিয়ে দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে সজিব হোসেনের বোন জামাইয় তাঁর পরিবারের অন্যদের সহায়তায় গত ১৬ নভেম্বর ওই ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান।মেয়ের বাবা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে গত ২৫ অক্টোবর তিনি মান্দা থানায় মামলার জন্য গেলে, থানা আদালতে মামলা করার জন্য পরামর্শ দেন। পরে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মেয়ের বাবা বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ২ টার দিকে বাড়ির উঠানে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, মামলা করার পর সজিব হোসেনের বোন জামাই আলম হোসেনকে থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন। আদালতের মাধ্যমে জামিনে বাহির হয়ে এসে ও তাঁর পরিবারের লোকেরা তাঁকে হুমকি দিচ্ছেন। এছাড়াও মূল আসামি সজিব ও তার মেয়েকে কোথায় আছে জানার পরেও বাহির করে দেবে না বলেও হুমকি দিচ্ছে।
মান্দা থানার ওসি নুরু-এ-আলম সিদ্দিকী জানান, স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।





